সৌদিতে সোফা তৈরির কারখানায় আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২৩:৪৯ | অনলাইন সংস্করণ

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।

উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। 

রোববার কারখানায় আগুন লেগে ওই সাতজনের মৃত্যু হয়। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

 

আবা/এসআর/২৬