ডাবলিনে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির সম্প্রীতি উৎসব
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮ | অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের টালবট হোটেল স্টিলঅর্গানে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের উদ্যোগে সম্প্রীতি উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত ১৩ সেপ্টেম্বও স্থানীয় সময় দুপুওে এ উৎসব হয়। কারি মো. জাকারিয়া আহমদের কোরআন তেলাওয়াত এবং কবিরুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবাইয়ের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, কাউন্সিলর আজাদ তালুকদার, সৈয়দ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং আবাইয়ের সভাপতি মোহাম্মদ মোস্তফা। অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটির পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সামাজিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিল আহমেদ, কাজী কবির, মফিজুর রহমান খুকন, রাব্বি খান, আলমাস মল্লিক, ওমান আলি দিলদার, আক্তারুজ্জামান রকি, সাফায়াতুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির (আপো), ফিরোজ হুসাইন, মোহাম্মদ জসিম উদ্দিন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, এম. এ. জলিল, নজরুল ইসলাম, বৃহত্তর কুমিল্লার সভাপতি আখতার হুসাইন ও হামিদ নাসির।
বাংলাদেশি-পর্তুগিজ কমিউনিটি ইন আয়ারল্যান্ডের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুর রহমান, ফজলুল করিম খান, ডালিম খান, বেলাল আহমদ, কবির আহমেদ, সিরাজুল ইসলাম, আরশাদ সুমন, মো. এনামুল হক, শাহ হুসাইন, আজিম, বাবলু মিয়া, হেলাল হুসেন, আবু সুহাগ, জগৎপাল, নাসির উদ্দিন, রুহেল আহমদ ও ইসলাম বক্স।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফল ড্র, খেলাধুলা ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
