কারওয়ান বাজারে ঝুপড়ি ঘরে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২১:৪৯ | অনলাইন সংস্করণ

রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন ঝুপড়ি ঘরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, কারওয়ান বাজার রেলগেটের পাশে ঝুপড়ি ঘরে আগুনের সূত্রপাত হলেও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও নিশ্চিত করতে পারেননি বলে জানান তিনি।