মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৫:০৮ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

রাজধানীর মিরপুর-২ এ ১১ তলার একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, ভবনটির ছাদ থেকে এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনও ছাদে ৫-৬ জন রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস টিটিএল ব্যবহার করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি।
