কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।