বনানীর বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ২২:৫২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীতে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সম্পূর্ণ আগুন নির্বাপণে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টায় ভবনটির ১১ তলায় থাকা একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে সাতটায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বারিধারা স্টেশন থেকে পৌঁছায়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সবশেষ দুটি ইউনিট যুক্ত হয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো জানা যায়নি।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের উপরের তলায় আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
আবা/এসআর/২৬
