ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬২৯, মামলা ৫০

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ | অনলাইন সংস্করণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৬৫, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৫, মিরপুর বিভাগ ২০৩, গুলশান বিভাগ ৫৫, উত্তরা বিভাগ ৪৯, গোয়েন্দা বিভাগ ১২ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি ইয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা, ৩২টি রেডবল কার্তুজ, ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ১টি সাদা বোতলের অ্যালকোহল, ১টি অটোরিকশা, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড, ১টি চাপাতি ও নগদ ১৮২২০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।