রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

‘সুস্বাস্থ্যের জন্য ম্যারাথন’ স্লোগানকে সামনে রেখে রমনা সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে রাজধানীতে ম্যারাথন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে ম্যারাথন শুরু হয়। পরে বেইলি রোড ও মিন্টো রোড হয়ে রমনা পার্ক প্রদক্ষিণ করে যমুনার সামনে এসে কর্মসূচিটি শেষ হয়।
রমনা সমাজকল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমনের নেতৃত্বে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট চিকিৎসক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, ইস্কাটন সমাজকল্যাণ পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সুমন এবং সেন্টার ফর এডুকেশনের চেয়ারম্যান আব্দুল মোমেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন রমনা সমাজকল্যাণ সোসাইটির সেক্রেটারি আতিকুর রহমান, ট্রেজারার আব্দুল্লাহ আল ফারুক, নির্বাহী সদস্য আকবর হোসেন, আবু আহমেদ মারুফ, সুলতান উদ্দিন, আবু মুসাসহ সংগঠনটির কার্যকরী পরিষদের সদস্যরা।
রমনাবাসীর মধ্যে সুস্বাস্থ্য ও শরীরচর্চার সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ ম্যারাথনে পাঁচ শতাধিক নাগরিকের অংশগ্রহণ কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
