ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

রোববার (১ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন। পাশাপাশি এস এম জাহাঙ্গীর হোসেনকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেয়া হয়েছে।

মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর উত্তরে ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আংশিক আহ্বায়ক কমিটি আগামী ২ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ওই নির্বাচনে জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের কাছে এক হাজার ৬১৪ ভোটার ব্যবধানে পরাজিত হন। নির্বাচনের পর ফেব্রুয়ারিতে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিএনপি সরকার।

এর আগে তিনি জাতীয়তাবাদী যুবদলের সহ–সভাপতি ও ঢাকা মহাগর উত্তর যুবদলের সদস্যসচিব ছিলেন।

আবা/এসআর/২৬

ঢাকা মহানগর,বিএনপি,আহ্বায়ক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত