পল্লবীতে পরপর দুই ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মিরপুর-৬-এর পল্লবী থানাধীন সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত কুরিয়ার সার্ভিসের কর্মচারীর নাম রমজান ওরফে বাপন (২১)। তিনি ওই কুরিয়ার সার্ভিসে শ্রমিক হিসেবে কাজ করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির একজন কর্মচারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই কুরিয়ার সার্ভিসের সামনে প্রথম একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। এর ঠিক কিছুক্ষণ পরে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেখানে কাজ করা কর্মচারীর শরীরে আগুন লেগে যাওয়ায় তিনি গুরুতর আহত হন।

 

আবা/এসআর/২৬