রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ২৩:২৯ | অনলাইন সংস্করণ

রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও কীভাবে এই আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়েও কিছু জানা যায়নি।
এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
আবা/এসআর/২৬
