হাতিরঝিলে আবারও ইন্টারনেট অফিসে গুলি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০০:৪৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তরা মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরে ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে ঢুকে গুলি ছোড়ে। গুলিটি অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন ওই কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

 

আবা/এসআর/২৬