রংপুরে মিঠাপুকুর উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার ভরাডুবি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫৩ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

সপ্তম ধাপে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হয়েছে। সেই সঙ্গে জাতীয় পার্টির দুর্গ খ্যাত এই এলাকায় শোচনীয় পরাজয় হয়েছে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের।গত সোমবার এই নির্বাচনে শেষে রাতে ফলাফল ঘোষনা করা হয়। এতে জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী ৫ জন, আওয়ামী লীগের ৩ জন এবং বিএনপির ২ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এতে বেসরকারি ভাবে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন, ১ নং খোড়াগাছ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান (মটর সাইকেল), ২নং রাণীপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (মটর সাইকেল) আবু ফরহাদ পটু, ৩ নং পায়রাবন্দ ইউনিয়নে (মটর সাইকেল) মাহবুবার রহমান মাহবুব (জামায়াত), ৪ নং ভাংনী ইউনিয়নে (মটর সাইকেল) আব্দুল্লাহ আল মামুন (জামায়াত), ৫ নং বালারহাট ইউনিয়নে (মটর সাইকেল) মাওলানা আবুল হাসনাত রতন (জামায়াত), ৬ নং কাফ্রিখাল ইউনিয়নে (মটর সাইকেল), জয়নাল আবেদীন মাস্টার (জামায়য়াত), ৭ নং লতিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) ইদ্রিস আলী, ৮ নং চেংমারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস) রেজাউল কবির টুটুল,
৯ নং ময়েনপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (চশমা) মোকছেদুল আলম সরকার মুকুল, ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে (মটর সাইকেল) শাহজাহান মিয়া (জামায়াত), ১১ নং বড়বালা ইউনিয়নে তরিকুল ইসলাম সরকার স্বপন (ঘোড়া, বিএনপি), ১২ নং মিলনপুর ইউনিয়নে (নৌকা, আওয়ামী লীগ) আতিয়ার রহমান, ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নে (ঘোড়া, বিএনপি) হারুন অর রশিদ তালুকদার, ১৪ নং দুর্গাপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) সাইদুর রহমান তালুকদার, ১৫ নং বড় হযরতপুর ইউনিয়নে আওয়ামী লীগের (নৌকা) আব্দুল মতিন, ১৬ নং মির্জাপুর ইউনিয়নে (মটর সাইকেল), মাওলানা শফিকুল ইসলাম (জামায়াত) এবং ১৭ নং এবং ইমাদপুর ইউনিয়নে শফিকুল ইসলাম (জামায়াত) নির্বাচিতহয়েছেন।
উপজেলায় ১৭টি ইউনিয়নের ২২১টি পদে মোট এক হাজার ১৯২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ১৩১ জন, সাধারণ সদস্য পদে ৭৭৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মিঠাপুকুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেন।
