তাড়াশে বৈষম্যবিরোধী মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২০:২৪ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা শবনম খোন্দকার বাবুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তাড়াশ উপজেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা এবং নওগাঁ ইউনিয়নের স্থানীয় আ’লীগ নেতা।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু আহত হন।

এ ব্যাপারে ওই নেতা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় একই এলাকার খালকুলা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।