সিরাজগঞ্জে কর্মরত অবস্থায় এএসআই আকতার হোসেনের মৃত্যু
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২১:৩৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে এএসআই আকতার হোসেন (৩৮) মারা গেছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আনছার আলীর ছেলে এবং প্রায় ১ বছর আগে ওই থানায় যোগদান করেছিলেন।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার বিকেলে থানায় কর্মরত অবস্থায় আকতার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতের দিকে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে পরীক্ষায় তার দুই কিডনী ও লিভারে গুরুতর সমস্যা ধরা পড়ে। এরপর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শনিবার ভোররাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান এবং তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে তার মৃত্যুতে থানা পাড়ায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
