জীবননগরে খুচরা সার ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন খুচরা সার ও কীটনাশক ব্যবসায়ীরা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে জীবননগর উপজেলা মীর ভাই অফিসারের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জীবননগর উপজেলা খুচরা সার ও রাসায়নিক ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাঈদ বাবুলের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় সভায় অবিলম্বে সার নীতিমালা ২০২৫ বাতিলের বক্তব্য রাখেন সার ব্যবসায়ী শামসুল ইসলাম, আবুল কালাম আজাদ মিজানুর রহমান প্রমুখ।
প্রতিবাদ শেষে উপজেলা নির্বাহী অফিসার আলামিনের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
