চাঁদপুরে বাসের চাপায় শিশু শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বেপরোয়া বাসের চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পশ্চিম বাজারের আরিবাড়ি রাস্তার মাথায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত ওই শিশু মহামায়া বাজার মসজিদের খাদেম মোহাম্মদ মাঈনুল পাটওয়ারীর (শিশু) ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া সৌদিয়া বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় শিশুটিকে চাপা দিয়ে পিষ্ট করলে শিশুটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।