বোয়ালখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২২ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদের স্বাধীনতা হলে এ দিবসটি উদযাপন করা হয়।

এবারের দূর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘দূর্নীতির বিরুদ্ধে তারূণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, স্বচ্ছতা, জবাবদিহি ও নৈতিকতার চর্চা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতিকে রুখতে তরুণদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন কলেজ, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, গণমাধ্যমকর্মী এবং সামাজিক সেবামূলক সংগঠনের প্রতিনিধিগণ।