চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল আশা

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১ | অনলাইন সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়ায় বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে মানবিক কল্যাণমূলক কাজ হিসেবে ৩ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা চলছে।

প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন আশার কুমিল্লার সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল হামিদ।

তিনি বলেন, আমাদের শুধুমাত্র চাঁদপুর জেলাতেই এক লক্ষের কাছাকাছি গ্রাহক রয়েছে। আর এই গ্রাহকদের ৪৫টি শাখা ব্রাঞ্চের মাধ্যমে ঋণদানসহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে। আমরা আমাদের এই ঋণ কার্যক্রমের লভ্যাংশের প্রায় ২০ শতাংশই ব্যয় করি জনকল্যাণমূলক নানাবিধ কাজে। সেই ধারাবাহিকতায় আমাদের এই বিনামূল্যের মেডিকেল ক্যাম্পিং। আশা করবো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সাধারণ মানুষের কিছুটা হলেও উপকার করবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশার চাঁদপুরের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. শেখ ফরিদ, গুপ্টি ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খাঁন কালু।

ফরিদগঞ্জ অঞ্চলের আরএম মো. সাজ্জাত আলীর সঞ্চালনায় এবং ব্রাঞ্চ ম্যানেজার মো. জামাল হোসেনের সভাপতিত্বে উপকারভোগীদের উদ্দ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুপসা ব্রাঞ্চের ম্যানেজার ফখরুল হোসেন, খাজুরিয়া ব্রাঞ্চের সহকারী ম্যানেজার রতন চন্দ্র দাসসহ অন্যরা।