চুয়াডাঙ্গায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে এ প্রতীক বিতরণ করেন। বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফকে ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেলকে দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ জহুরুল ইসলামকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
চুয়াডাঙ্গা-২ আসনে তিনজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ আসনে জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুকে ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের আমির রুহুল আমিনকে দাঁড়িপাল্লা প্রতীক এবং ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিবকে হাতপাখা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে হবে। সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
