সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ডা. শহিদুলকে বহিষ্কার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ডা. শহিদুল আলমকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডা. শহিদুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
