বোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৪:৩১ | অনলাইন সংস্করণ

  বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলে সমাপনী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. কামরুল হাসানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বরেণ্য সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মল্লিক ও অভিভাবক নজরুল ইসলাম। 

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. ইব্রাহিম। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন শিক্ষক তিলেশ পারিয়াল, রুপম কান্তি নাথ, আনিসুর রহমান, মৌলনা সেলিম শরীফ, শিক্ষিকা সেলিনা আকতার, সহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি ডা. জিতি বলেন, মন ও শরীর সতেজ রাখতে হলে ছাত্র-ছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

সমাপনী দিনে যেমন খুশি তেমন সাজ সহ সর্বমোট ৪১টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।