সারজিস আলমকে শোকজ করলো নির্বাচন কমিশন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ করা হয়েছে।
এ ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
