যশোরে নির্বাচনকে সামনে রেখে ৪৯ বিজিবির তল্লাশি ও টহল জোরদার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যশোরের সীমান্ত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি) ৪৯ বিজিবি ব্যাটালিয়ন নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানোসহ নিয়মিত টহল পরিচালনা করেছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।