রংপুরে গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৫ | অনলাইন সংস্করণ
রংপুর ব্যুরো

রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রংপুর বিভাগীয় জেলা তথ্য অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসন ও বিভাগীয় জেলা তথ্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
