চুয়াডাঙ্গায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিশ্ব কুষ্ঠ দিবস ২০২৬ উপলক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

সকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইম্প্যাক্ট ফাউন্ডেশন জীবননগর উপজেলা শাখার ম্যানেজার মাসুদ হোসেন।