চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী-র কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) উপজেলার জহুরনগরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলায় জহুরনগর এলাকায় নির্বাচনী গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার স্থানে পুলিশ আছে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।