মুন্সীগঞ্জে গুচ্ছ গ্রামে ৭৫ পরিবার পেল ফ্রি চিকিৎসা সেবা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ২১:৪৪ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে এডভোকেট এ বি এম ফিরোজ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এডভোকেট এ বি এম ফিরোজের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার দিনব্যাপী মিরকাদিম পৌরসভার আশ্রয়ন প্রকল্পের তিলার্দি গুচ্ছগ্রামে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
ক্যাম্পে আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামের ৭৫টি পরিবারের শতাধিক নারী, পুরুষ ও শিশুরা উপস্থিত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন এবং রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।
মেডিসিন বিভাগের ডা. মিলন সরকার ও গাইনি বিভাগের নায়না ফারজানাসহ তাঁদের টিম চিকিৎসা সেবা প্রদান করেন।
চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়াও সুবিধাবঞ্চিত মহিলাদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট মো. আবু সাঈদ সোহান, উপদেষ্টা আয়নাল হক স্বপন, ফারহানা ফিরোজ ইভা, ফাউন্ডেশনের মহাসচিব আবু তাহের সীমান্ত এবং কার্যনির্বাহী সদস্য মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য কে এম সাইদুল, নাসরিন ফিরোজ হলি, অর্থ সচিব মিজানুর রহমান এবং সদস্য সুমন লাল।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে এডভোকেট এ বি এম ফিরোজ ফাউন্ডেশন সব সময় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গুচ্ছগ্রামে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
