মৌলভীবাজারে বন বিভাগের অভিযানে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫০ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের অভিযানে সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মিত টিনশেড ঘর উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কামারছড়া বিটে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজকান্দি রেঞ্জের কামারছড়া বিটের সূত্রে জানা যায়, স্থানীয় সাংগাই সাপি এলাকায় বনদস্যু একাধিক বন মামলার আসামি কুতুবউদ্দিন সংরক্ষিত বনভূমিতে বেআইনিভাবে একটি টিনশেড ঘর নির্মাণ করে। বিষয়টি জানতে পেরে কামারছড়া বিট কর্মকর্তাসহ বিটের স্টাফ ও স্থানীয় ভিলেজারদের সহায়তায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করে অপসারণ করা হয়।
বনবিট কর্মকর্তা আহমদ আলী বলেন, কর্মক্ষেত্রে যোগদানের পর থেকে বন অপরাধ উদঘাটন করে অভিযানে অবৈধভাবে আহরিত গর্জন কাঠসহ এক ডায়না কাডসহ দুই জন আসামিকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত মালামালসহ আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং বন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়াও ডেপলছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় প্রায় ২৫ একর জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন সৃজন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জবর দখল হওয়া কামারছড়া বিট অফিস কম্পাউন্ড উদ্ধার করে তারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় বন আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এছাড়াও ডেপলছড়া খাসিয়া পুঞ্জি এলাকায় প্রায় ২৫ একর জবর দখলকৃত বনভূমি উদ্ধার করে সেখানে বনায়ন সৃজন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জবর দখল হওয়া কামারছড়া বিট অফিস কম্পাউন্ড উদ্ধার করে তারের বেড়া দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় বন আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
