শার্শা বালুন্ডা গ্রামে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
বেনাপোল প্রতিনিধি

শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা জেলে পাড়া গ্রামের একটি মসজিদের টয়লেট নির্মাণের কাজে কোদাল দিয়ে মাটি উত্তোলনের সময় একটি ককটেল বিস্ফোরণে জাকির হোসেন (৪৫) ও আব্দুল কাদের (৪০) নামে দুইজন শ্রমিক মারাত্মক আহত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। জাকির হোসেন বালুন্ডা গ্রামের বারিক সরদারের ছেলে এবং আব্দুল কাদের একই গ্রামের নুজ্জাক সরদারের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, আহতদের যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
