যশোরে ওয়ান শুটারগানসহ ‘কুখ্যাত সন্ত্রাসী’ মারুফ আটক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪ | অনলাইন সংস্করণ

  বেনাপোল প্রতিনিধি

যশোরে একটি ওয়ান শুটারগানসহ মারুফ হোসেন (২৭) নামে এক কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব সদস্যরা। আটক মারুফ হোসেন ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তার ঘর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মারুফ হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে “দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮” এর ১৯(ক) ধারায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।