প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩২ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে টাকার সঠিক পরিমাণ নির্ধারণে গণনা চলছে। আটক বেলাল উদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যবসার টাকা।
আটকের পর একটি ভিডিওতে বেলাল উদ্দিন বলেন, টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ, এটি তার ব্যবসার টাকা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
