নির্বাচন সুষ্ঠু হলে, যে ফলই আসুক মেনে নেব: ব্যারিস্টার ফুয়াদ
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ | অনলাইন সংস্করণ
আলোকিত ডেস্ক

বরিশালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও শঙ্কা ও ভয়ভীতির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোট সমর্থিত ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত বরিশাল-৩ আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ফলাফল যাই হোক, তা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, যৌক্তিক কারণ ছাড়া ভোট বর্জনের কোনও ইচ্ছা তার নেই।
তিনি আরও বলেন, এ নির্বাচনটি সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হলে, যে ফলই আসে সবই মেনে নেব। আমরা চাই দেশের মানুষ নির্ভয়ে ভোট দিয়ে নিজেদের মতামত জানাতে পারে।
