কিশোরগঞ্জের ৫ আসনে জয়ী বিএনপি, একটিতে বিদ্রোহী
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার মোট ৬টি সংসদীয় আসনের ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি একটি আসনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী।
কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর উপজেলা) আসনে বিএনপির মাজহারুল ইসলাম ১ লাখ ২২ হাজার ৯৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলের (রিক্সা) হেদায়াতুল্লাহ হাদী পেয়েছেন ৯৯ হাজার ৪৮৮ ভোট।
এ আসনের মোট ১৮১টি কেন্দ্রের হিসেব মতে মাজহারুল ইসলাম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৩ হাজার ৪৫৮ ভোট বেশি পেয়েছেন।
কিশোরগঞ্জ-১ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৫ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন।
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির জালাল উদ্দীন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মোড়ল পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট।
এ আসনের মোট ১৭০টি কেন্দ্রের হিসেব মতে জালাল উদ্দিন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৪ হাজার ৬৫৫ ভোট বেশি পেয়েছেন।
কিশোরগঞ্জ-২ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৩ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৫ লক্ষ ৩২ হাজার ৫১৬ জন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির ওসমান ফারুক ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ডা. জেহাদ খান পেয়েছেন ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট।
এ আসনের মোট ১৫১টি কেন্দ্রের হিসাব মতে ওসমান ফারুক নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১০ হাজার ৩৬২ ভোট বেশি পেয়েছেন।
কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫১ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৪৮ হাজার ৬২৫ জন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান ১ লক্ষ ৩২ হাজার ৫৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার প্রার্থী রোকন রেজা শেখ পেয়েছেন ৫৫ হাজার ৬৪৬ ভোট।
এ আসনের মোট ১৫০টি কেন্দ্রের হিসাব মতে বিজয়ী ফজলুর রহমান নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৭৬ হাজার ৯০৭ ভোট বেশি পেয়েছেন।
কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ ৮ হাজার ৩৫২ জন।
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) শেখ মজিবুর রহমান ইকবাল ৭৯ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা পেয়েছেন ৬৬ হাজার ১১৭ ভোট।
এ আসনের মোট ১১৯টি কেন্দ্রের হিসাব মতে শেখ মজিবুর রহমান ইকবাল নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৩ হাজার ৯৩ ভোট বেশি পেয়েছেন।
কিশোরগঞ্জ-৫ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৩ লক্ষ ৫৩ হাজার ৫৬৬ জন।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ধানের শীষের প্রার্থী মো. শরীফুল আলম ১ লাখ ৮৫ হাজার ৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৫৫৫ ভোট।
এ আসনের মোট ১৪২টি কেন্দ্রের হিসাব মতে মো. শরীফুল আলম নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লক্ষ ৪৩ হাজার ২৫৮ ভোট বেশি পেয়েছেন।
কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ। এ আসনে নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ ২৮ হাজার ৮০৪ জন।
