সিরাজগঞ্জে লাঠি ভর দিয়ে কেন্দ্রে বৃদ্ধ, ভোট দিতে পেরে খুশি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টোর, সিরাজগঞ্জ

আল্লাহ আমারে ভাগ্য রেখেছিল ভোট দেওয়া। এ বৃদ্ধ বয়সে লাঠি ভর দিয়ে ভোট দিতে পেরে খুশি। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ দেখেও খুশি হয়েছি। আবেগঘন এই কথাগুলো বলেছেন বৃদ্ধ সেকেন্দার আলী (৮০)।

তিনি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের বাসিন্দা।

বৃদ্ধ সেকেন্দার আলী বৃহস্পতিবার দুপুরে মুগবেলাই হাই স্কুল ভোট কেন্দ্রে আসেন ভোট দিতে। এ সময় ওই ভোট কেন্দ্রের চত্বরে দেখা হয় এ বৃদ্ধ ভোটারের সাথে।

তিনি আক্ষেপ করে আরো বলেন, দীর্ঘদিন ধরে ভোট দিতে পারিনি। আজকে ২ লাঠি ভর দিয়ে ভোট কেন্দ্রে এসেছি এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে খুশি হয়েছি। আমি যাকে ভোট দিয়েছি, তিনি যেন সরকার গঠন করতে পারেন। এজন্য সবাই দোয়া করবেন।