গাজীপুর-৩ আসনে বিএনপির জয়

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৫ | অনলাইন সংস্করণ

  শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুর সদরের একাংশ) আসনে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৪৩ ভোট।

আসনটির ১৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।