টাঙ্গাইলের ৭ আসনে বিএনপি জয়ী, একটিতে স্বতন্ত্র

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ

  টাঙ্গাইল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশ ও কিছু বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনার মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনের ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শরীফা হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের ৭টিতে বিএনপি এবং ১টিতে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে।

নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন-

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। এ আসনের ১৪৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৫.৬৭ শতাংশ।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপি প্রার্থী মো. আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা শাখার সেক্রেটারি মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনের ১৩৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৪.৫৬ শতাংশ।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এসএম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট। এ আসনের ১২৩টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.৮৪ শতাংশ।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। এ আসনের ১১৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬১.০২ শতাংশ।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জেলা আমীর আহছান হাবিব মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। এ আসনের ১৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬৩.২৫ শতাংশ।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি প্রার্থী মো. রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী একেএম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট। এ আসনের ১৫৫টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৫৬ শতাংশ।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ এবনে আবুল হোসেন তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট। এ আসনের ১২৭টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫৮.১৩ শতাংশ।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট। এ আসনের ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৬০.৮১ শতাংশ।