দেশের সবচেয়ে বড় ব্যবধানে বিজয়ী কিশোরগঞ্জের শরীফুল আলম

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৫ | অনলাইন সংস্করণ

  শাহজাহান সাজু (কিশোরগঞ্জ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৬ আসনের বিএনপির প্রার্থী মো. শরীফুল আলম।

তিনি পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।

এ আসনের মোট ১৪২টি কেন্দ্রের হিসাব মতে মো. শরীফুল আলম ১ লক্ষ ৪৩ হাজার ৬৪ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি পেয়েছেন।

এ আসনে মোট ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ। নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার ছিল ৪ লক্ষ ২৮ হাজার ৮০৪ জন।