মুন্সীগঞ্জে তরুণী নিখোঁজ, থানায় জিডি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৬ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে হেলেনা (২২) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শিলই ইউনিয়নের আকালমেঘ এলাকা থেকে হেলেনা নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ হেলেনা মহিউদ্দিন কবিরাজের মেয়ে। এ ঘটনায় তার শাশুড়ি শেফালী বেগম শনিবার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। নিখোঁজ তরুণীকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
