বোয়ালখালীতে লোহার গ্রিল কেটে মসজিদে চুরি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১১ | অনলাইন সংস্করণ
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বোয়ালখালী পৌর সদরের লোহার গ্রিল কেটে বহদ্দারপাড়া তাজন বিবি জামে মসজিদের সাউন্ড সিস্টেম চুরির ঘটনা ঘটেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ফজরের আযান দিতে গিয়ে এ ঘটনা দেখতে পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান।
তিনি জানান, ফজরের আযান দিতে গিয়ে দেখি মসজিদের ২টি ব্যাটারি, ২টি অ্যাম্পিফায়ার ও ১টি স্পিকার নেই। মসজিদের গ্রিল কাটা।
এসব সরঞ্জামের আনুমানিক মূল্য ২ লাখ টাকা হবে বলে জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম।
তিনি বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
