সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ১

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী দুলাল হোসেনকে (৬৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে ওই মহাসড়কে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, দুলাল হোসেন দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।