পটিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫২ | অনলাইন সংস্করণ

  পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় পুকুরে ডুবে এক ওমান প্রবাসীর শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আব্দুর রহমান (৩)।

সোমবার বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাড়ৈকাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু আব্দুর রহমান ওমান প্রবাসী মামুন চৌধুরীর ছেলে।

জানা গেছে, শিশু আব্দুর রহমান সোমবার বিকেলে বাড়িতে খেলছিল। বাড়ির অন্যরা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় খেলতে গিয়ে এক পর্যায়ে বাড়ির পুকুরে পড়ে যায় সে। শিশুটিকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।