কালকিনিতে নবনির্মিত জামে মসজিদ উদ্বোধন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৬ | অনলাইন সংস্করণ
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের আর্থিক সহযোগিতায় নবনির্মিত উত্তর কৃষ্ণনগর বেপারী বাড়ি জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আসরের নামাজের পর উপজেলার উত্তর কৃষ্ণনগর এলাকায় এ মসজিদের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ফিরোজ মাহমুদ (বুলু বেপারী)কে এ ধরনের উদ্যোগ ও সহযোগিতার জন্য সবাই ধন্যবাদ জানান।
শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি রিয়াজ বেপারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মিজান বেপারী, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা আনিস বেপারী, আনোয়ার হোসেন বেপারী, শিক্ষক গোলাম কিবরিয়া, লোকমান বেপারী, সাধারণ সম্পাদক পারভেজ বেপারী, সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন, মনির হোসেন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রোমান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক তারিশ হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান, শিকারমঙ্গল ইউনিয়নের সভাপতি আবু নাঈমসহ প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিকসহ অন্যান্যরা।
