সিরাজগঞ্জে টপসয়েলের মাটি কাটার দায়ে জরিমানা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২ | অনলাইন সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে টপসয়েলের মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ৮৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার প্রায় দিনভর ওই উপজেলার খোদাদাদপুর, ভাতহাড়িয়া ও মালতিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অবৈধভাবে টপসয়েল মাটি কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযুক্তরা এ অপরাধ আর করবেন না মর্মে মুচলেকা নেয়।

এ অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।