মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি মিজানুর, সম্পাদক জয়নুল

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩০ | অনলাইন সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সোমবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা বারে অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ছিলেন ৪০৫ জন এবং মোট কাস্টিং ভোট পড়ে ৩৪৭টি।

সোমবার রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন—

সভাপতি : এড. মিজানুর রহমান — ১৬৯ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সুনীল কুমার দাস — ১৫৮ ভোট।

সহসভাপতি : এড. আখলাকুল আম্বিয়া — ১৬৮ ভোট, এড. শেখ হাবিবুর রহমান — ১৭৪ ভোট।

সাধারণ সম্পাদক : এড. জয়নুল হক — ২১৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. দেলওয়ার হোসেন — ১২০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক : এড. আজিজুর রহমান — ১৮৪ ভোট, মো. মাসহুদ — ১৪৭ ভোট।

পাঠাগার সম্পাদক : এড. আশফাক আহমেদ — ২১৮ ভোট, এড. আব্দুল মতলিব — ১০১ ভোট।

জুনিয়র সদস্য : এড. খয়ের বেগ — ১৬৫ ভোট, এড. নেপুর আলী — ২২৯ ভোট, এড. মিলন কুমার — ২৪৬ ভোট, এড. শাখাওয়াত হোসেন — ১৬১ ভোট, এড. সাইফুল ইসলাম — ১৭১ ভোট।