মন্ত্রী হলেন আসাদুল হাবিব দুলু, লালমনিরহাটে মিষ্টি বিতরণ 

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৯ | অনলাইন সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধি

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে তরুণদের সংগঠন জেনজি লালমনিরহাট এর তরুণরা মিষ্টি বিতরণ করেন।

এসসয় জেনজি লালমনিরহাট এর আহবায়ক শহিদ ইসলাম সুজন ও সদস্য সচিব আতিকুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, লালমনিরহাট-৩ সদর আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তা‌রেক রহমান স্বাক্ষ‌রিত মন্ত্রী‌দের মন্ত্রণালয় বন্টন বিষয়ক এক চি‌ঠি‌তে এ তথ‌্য জানা গে‌ছে।

বিএনপির  সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তিনি মোবাইলফোনে মন্ত্রী সভায় অন্তর্ভুক্তির বিষয়ে কল পান। তিনি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। 

উল্লেখ্য, ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর ২৫ বছর পর তিনি একই মন্ত্রনালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগঠন ও আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এছাড়াও তিনি তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী হিসেবে তিস্তা বাচাঁও আন্দোলনের নেতৃত্ব দি‌চ্ছেন। উত্তরাঞ্চলের স্বার্থরক্ষায় এ আন্দোলনে তার নেতৃত্ব ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মান‌ুষের চাওয়া তিস্তা মহাপ‌রিকল্পনা বাস্তবায়‌নের দাবী সফলতার মুখ দেখ‌বে বলে আশা করছেন লালমনিরহাটবাসী।

তরুণ নারী উদ্যোক্তা সেলিনা বেমম সুইটি জানান, আমরা বিএনপির জনপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে আনন্দিত।

আমরা আশা করি তিনি বিভিন্ন উন্নয়ন কাজে নারীদের সহায়তা করবেন। তিনি নারীদের স্বাবলম্বী করতে প্রয়োজনী উদ্যোগ গ্রহণ করবেন এবং নারী উদ্যোক্তাদের এগিয়ে নেবেন। 

সদরের গোকুন্ডা ইউনিয়নে তিস্তা এলাকার বাসিন্দা নাট্য সংগঠক মাখন দাস জানান, তিনি তিস্তা মহা পরিকল্পনা বাস্তাবায়ন আন্দোলনে রংপুর অঞ্চলের দুই কোটি মানুষকে সম্পৃক্ত করেছেন। তিনি মন্ত্রী হওয়ায় তিস্তা মহা পরিকল্পনা বাস্তাবায়ন সহজ হবে।