হাজীগঞ্জে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বিশেষ সেবামূলক কার্যক্রম
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

হাজীগঞ্জে ড. মোস্তফা আই ওয়েলফেয়ার অর্গানাইজেশন কর্তৃক ব্যতিক্রমধর্মী কার্যক্রম অব্যাহত আছে। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এসোসিয়েট প্রফেসর (অবঃ) ডাঃ মোঃ গোলাম মোস্তফা মজুমদার কর্তৃক দুস্থ-অসহায় সকল গরীবের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
সরজমিনে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড করিমবাগান তাঁর নিজস্ব ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দ বলেন, এসোসিয়েট প্রফেসর (অবঃ) ডাঃ মোঃ গোলাম মোস্তফা মজুমদারের মহৎ সেবামূলক কার্যক্রম সমাজে সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এবং অন্যদের অনুপ্রাণিত করবে। প্রতিদিনের মতো আলোচনা শেষে উপস্থিত এতিম, দুস্থ, অসহায়, হিফজ মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
তিনি আরও বলেন, আমার প্রতিষ্ঠানে আসন্ন পবিত্র রমজান মাসে প্রতিদিন রোজাদারদের ইফতারী দেওয়া হবে।
