পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে পীরগঞ্জে জামায়াতের মিছিল
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৫ | অনলাইন সংস্করণ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলাম উপজেলা সদরে স্বাগত মিছিল করেছে।
বুধবার পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিলকারীরা রমজানের পবিত্রতা রক্ষার্থে সকল প্রকারের খাবারের দোকান বন্ধ রাখা এবং সকল প্রকার অশ্লীলতা বন্ধ রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
