কালিহাতীতে নব-নির্বাচিত এমপি মতিনকে সংবর্ধনা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩১ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান মতিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লুৎফর রহমান মতিনকে মহিলা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান মতিন এমপি বলেন, কালিহাতীর জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এ দায়বদ্ধতা থেকে তিনি সবসময় এলাকার মানুষের উন্নয়নে কাজ করে যাবেন।
বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং বেকার সমস্যা দূরীকরণে তিনি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র শাফি খান, কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, দাতা সদস্য আক্তারুজ্জামান বাবুল, তৌহিদুর রহমান তৌহিদ এবং শিক্ষকনেতা বাবর আলী তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
