দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের প্রস্তুতি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫২ | অনলাইন সংস্করণ

  দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন শাহা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।

সভায় দিবসটি যথাযথভাবে পালনের জন্য বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।